আগামীকাল ২২ মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘরের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে সপ্তাহব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা উৎসবের আয়োজন করা হয়েছে।
শনিবার বিকাল ৫টায় সেগুনবাগিচাস্থ জাদুঘর প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে ‘দি বাংলাদেশ জেনোসাইড ইন কম্পরেটিভ পার্সপেক্টিভ’ শীর্ষক প্রতিষ্ঠাবার্ষিকী স্মারক বক্তৃতা প্রদান করবেন ড. অ্যাডাম জোন্স (কানাডা)।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের বার্ষিক প্রতিবেদন পেশ করবেন ট্রাস্টি ও সদস্য সচিব জিয়াউদ্দিন তারিক আলী।
সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী বুলবুল ইসলাম, অনীক বসুর পরিচালনায় নৃত্য পরিবেশন করবে স্পন্দন। এছাড়াও সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলার উদ্বোধন করা হবে।
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
জাতীয়
মুক্তিযুদ্ধ জাদুঘরের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার
আগামীকাল ২২ মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘরের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে সপ্তাহব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা উৎসবের আয়োজন করা





