ফাঁসি কার্যকরের প্রস্তুতির মাঝেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের পথে রওনা হয়েছেন মানবতাবিরোধী অপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর স্বজনেরা।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিটে রাজধানীর বনানীর জে ব্লকের ১৮ নম্বর রোডের ৬০ নম্বর বাড়ি ‘মিশন নাহার’থেকে তিনটি গাড়িতে কারাগারের পথে রওনা হন নিজামীর পরিবারের কয়েকজন।
স্বজনদের মধ্যে নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী, বড় ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন, বড় পুত্রবধূ, দুই নাতি, ছোট মেয়ে মহসীনা, নিজামীর চাচাতো ভাই, ভাইয়ের মেয়েসহ ৮ জন নিকটাত্মীয় রয়েছেন বলে জানা গেছে।
এর আগে নিজামীর সঙ্গে দেখা করার জন্য পরিবারের সদস্যদের জানিয়েছিলো কারা কর্তৃপক্ষ। সেই মোতাবেক নিজামীর সঙ্গে দেখা করতে বের হয়েছেন স্বজনেরা।
এমবি





