নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন এবার লিখিত আবেদন দিয়েছেন। সিটি নির্বাচনের ১৭৪টি কেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্র অতি মাত্রায় ঝুঁকিপূর্ণ দাবি করে এ আবেদন দিয়েছেন রির্টানিং অফিসারকে। এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তিনি।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা জমা দিয়েছেন বলে রির্টানিং অফিসার নুরুজ্জামান তালুকদার সত্যতা নিশ্চিত করেছেণ।
এসময় রির্টানিং অফিসার বলেন, বিএনপির একটি তালিকা পেয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের দেওয়া হবে ব্যবস্থা নেওয়ার জন্য।
জারিফ





