গাইবান্ধা গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে দেয়া কাঁটাতার বেড়ার পিলার ভাংচুর করা হয়েছে।

সোমবার রাতে সাঁওতাল পল্লী  সংলগ্ন জয়পুর পাড়ার দক্ষিন অংশে দেয়া ২৬ টি পিলার ভাংচুর করা হয়। খামারের জমি সাঁওতালদের কাছ থেকে 'দখল মুক্ত' করার পর মিল কর্তৃপক্ষ এই কাটা তারের বেড়া দেয়। 

রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল জানান, 'দুষ্কৃতিকারীরা' রাতের আধারে খামারের পশ্চিম অংশে সাঁওতাল পল্লী জয়পুর পাড়া সংলগ্ন ২৬ টি পিলার ভাংচুর করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রুবেল/নাজিব