রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বাসচাপায় রমিজউদ্দিন স্কুল এন্ড কলেজের ২ শিক্ষার্থী নিহত হয়েছে। এরমধ্যে একজন ছাত্রী রয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।
আহতদেরকে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবাদে ওই কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে। আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে জাবালে নুর পরিবহনের সেই বাসটি। রোববার বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
জেড





