ঢাকার সাভারে এক তরুণীকে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করেছে এক দল দুর্বৃত্ত। ধর্ষণের শিকার ওই তরুণীর বাড়ি যশোর।
বুধবার ভোরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকার আবুল মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।
সাভার থানা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শেফালিকা ভৌমিক জানান, ওই তরুণীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসা ও পরীক্ষার জন্য বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
তিনি বলেন, মেয়েটি গণধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছে।
ভার্কুতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিএম সালাহ উদ্দিন জানান, বুধবার ভোর রাতে স্থানীয় চৌকিদার সারোয়ার হোসেনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি বলেন, মেয়েটি ধর্ষকদের মধ্যে মাইন উদ্দিন ও সানাউল্লাহ সানু নামে দু'জনকে চিনতে পেরেছে।
কেএইচ





