সিরাজগঞ্জের তাড়াশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র এক সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার ভোরে তাড়াশ উপজেলার মাদ্রাসাপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক আতাউল্লাহ ওরফে বাহাদুর (৩০) চট্টগ্রামের ফটিকছড়ি থানার মাইজভাণ্ডারি আমতলী বাহাউদ্দিন চৌধুরীপাড়ার আবু ইউসুফের ছেলে।

এ সময় তার কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহেদুজ্জামান জানান, তাড়াশ মাদ্রাসাপাড়ায় অভিযান চালিয়ে জিহাদি বইসহ জেএমবি সদস্য আতাউল্লাহকে আটক করা হয়েছে।

তিনি ২০১৩ সালে তাড়াশ মাদ্রাসাপাড়ার জামিলুর রহমানের মেয়েকে বিয়ে করেন। পরে শ্বশুর বাড়ি থেকে স্থানীয় একটি মসজিদের ঈমামতি করতেন।

পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

এফএফ