'এসো প্রাণের উৎসবে' এই স্লোগান নিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে উৎসবে মেতে ওঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুল তলা। গানের সুর, নৃত্যের তাল আর বাদ্যের ঝঙ্কারে মুখর করে তুলেছে নারী-পুরুষ-শিশুসহ সব বয়সী মানুষ।
পুরো চারুকলা জুড়েই যেন লেগেছে হলুদ রংয়ের ছোঁয়া। নারীরা নিজেদের বসন্তের সাজে সাজাতে খোপায়-গলায়-মাথায় পরেছে গাঁদা ফুলের মালা। হাতে রেশমি চুড়ি আর পরনে বাসন্তী রঙ্গের শাড়ি। বসন্ত উপলক্ষে পুরুষদের পরনেও শোভা পাচ্ছে রঙ্গিন পাঞ্জাবি, ফতুয়া।
বসন্তকে বরণ করে নিতে চারুকলার বকুল তলায় সকাল ৮টায় শুরু হয়েছে বসন্ত উদযাপন।প্রতিবারের মত এবারও এই উৎসবের আয়োজন করে জাতীয় বসন্ত উদযাপনপরিষদ।
ভোরের নীরবতাকে ভেঙে সকাল থেকেই নগরবাসী বসন্তকে উদযাপন করতে জড়ো হন বকুল তালায়। নানা বয়সী মানুষের ভীরে চারুকলা লোকে-লোকারণ্য হয়ে ওঠে। গান, কবিতা, নৃত্য পরিবেশিত হয়। ‘ফুল ফাগুনের এলো মউসুম’‘আয়রে বসন্ত তোর কিরণ মাখা পাখা তোলে’ এই সঙ্গীত পরিবেশন হয়।
আবৃত্তি করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা। এ ছাড়া রবী ঠাকুরের বিখ্যাত বসন্তের গানও পরিবেশন করা হয়।
কেএইচ





