সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রানিকে স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে, রানি বাংলাদেশ সফরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে।

বেলজিয়ামের রানি এ সফরে একটি গার্মেন্টস কারখানা, নারায়ণগঞ্জে ইউনিসেফের পরিচালিত একটি স্কুল পরিদর্শন করবেন।

এছাড়া কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প এবং খুলনায় ইউএনডিপির ওয়াটার সেক্টর পরিদর্শন করবেন তিনি।

প্রসঙ্গত, বেলজিয়ামের রানি মাথিল্ডে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অ্যাডভোকেট হিসেবে ঢাকা সফরে এসেছেন।

এন