গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাহেব আলী (৩৩) এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নে বগুলাগাড়ী মধ্যপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাহেব আলী উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের দক্ষিণ পলুপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম টাইমনিউজবিডিকে জানান, সোমবার সকালে বগুলাগাড়ী মধ্যপাড়া গ্রামে আশরাফুল ইসলামের বাড়ির সামনের রাস্তায় সাহেব আলীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান থানা সুত্রে জানা গেছে।
এসএইচ





