বরিশালের বাবুগঞ্জ উপজেলার ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রহমতপুর এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মতিয়ার রহমান জানান, বরিশাল নগরী থেকে গরুবাহী একটি ট্রাক ফরিদপুর যাচ্ছিল। পথিমধ্যে রহমতপুর এলাকায় আসার পর বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠায়।
কেএইচ





