ফেনীর দাগনভূঞায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে তারই আপন ভাতিজা নুরুল আফছার। নিহত চাচার নাম হাজী কালাম উদ্দিন (৪৫) বলে জানা যায়।
মঙ্গলবার দুপুর ১টার দিকে দাগনভূঞার মাতুভূঞা এলাকার আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী কালাম উদ্দিন তার মুদি দোকানে কাজ করার সময় ভাতিজা আফসার এসে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সল জানান, দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অসিম কুমার সাহ নিহতের কামাল উদ্দিন ময়না তদন্ত হচ্ছে বলে জানান।
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





