বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৪১০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০১৭ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম এইচএসসি পাস হতে হবে এবং প্রতি মিনিটে বাংলা ২০টি শব্দ ও ইংরেজিতে ৪০টি শব্দ টাইপিং স্পিড থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা: ১৪ ডিসেম্বর ২০১৭ তারিখে বয়স ১৮-৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

বেতন: জাতীয় বেতনস্কেল অনুযায়ী বেতন ১১,০০০/- ২৬,৫৯০/ টাকা দেয়া হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবে। তারা badc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে ফরম পূরণ করতে পারবে। আবেদন ও আবেদন ফি জমা দেওয়া যাবে ৩১ ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

জেড