ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ২৮ জন ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। ঢাকার বাইরের তিনজন। সারাদেশে বর্তমানে মোট ১৩২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৩৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ২১৪ জন। মৃত্যু একজনের।

উল্লেখ্য, ২০২১ এ সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গেুতে আক্রান্ত হয়েছিলেন। মারা যান ১০৫ জন।

এমআর