বাংলাদেশে প্রাণঘাতি করোনাভাইরাসের করোনা পরিস্তিতির কারণে ভালো খাবার থেকে বঞ্চিত পথশিশুরা। নিজস্ব অর্থায়নে ঢাকায় দুস্থ ও পথশিশুদের মধ্যে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেছে “ঢাকাস্থ মাদারীপুর সোসাইটি” (ডিএমএস)। আজ শনিবার (১০ জুলাই) নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে দুপুর ১. ৩০ মিনিটে গুলিস্তান নাট্যমঞ্চ ও তার আশপাশ এলাকার ২৫০ পথশিশুদের মধ্যে খাবার ও মাস্ক বিতরণ করে অরাজনৈতিক সংগঠনটি।

খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে “ঢাকাস্থ মাদারীপুর সোসাইটি” (ডিএমএস) এর মোঃ আরিফুল ইসলাম বলেন, ‘মানবতা আমার অহংকার এবং স্বাধীনতা আমার অধিকার। আমাদের মানবাধিকার কার্যাবলি দুস্থ ও নিপীড়িত মানুষের জন্য অব্যাহত ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সকল দুর্যোগ আমারা মোকাবিলা করব (ইনশাআল্লাহ)।

“ঢাকাস্থ মাদারীপুর সোসাইটির” এম বাপ্পী হোসেন বলেন, করোনার এ সময় পথ শিশুদের কাজ নেই, খাবার নেই, থাকার জায়গা নেই৷ তারা চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে৷ তাই আসুন আমারা সকলেই তাদের পাশে দাঁড়াই। আমি এ সংগঠনের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা কর।

অনুষ্ঠানে জীবন ইসলাম বলেন, আমার মানবিক কাজ করতে সব সময় ভালো লাগে। আমি মানবিক ও সামাজিক কাজ করলে মনে শান্তি পাই। জীবনের শেষ অবদি মানুষেরে জন্য কাজ করতে চাই।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মোঃ আরিফুল ইসলাম, মাহবুব আলম, ডা. এম মোস্তাফিজ, রাকিব হাসান সেলিম, কালাম হোসাইন, এম বাপ্পি হোসাইন, ফারহানা আফরোজ রুনা, খন্দকার রাকিব, সাংবাদিক মোঃ আবু বকর ছিদ্দিক, জীবন ইসলাম, বিল্লাল হোসেন, এমারাত হোসেন, হারুন হোসেন, তালুকদার মেরাজুল ইসলাম রানা, ইঞ্জিনিয়ার মহব্বত  প্রমুখ।

দুস্থ ও পথশিশুদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে এই সংগঠনের প্রথম কার্যক্রম শুরু হলো। সম্প্রতি সময়ে এই অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

এবিএস