ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। এতে আরও ৬ জন আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহীর চরকালিদাস গ্রামের আলম মিয়ার ছেলে মহিবুর রহমান মিয়া (২০) ও চক রাজাফৈর গ্রামের শাহআলম মিয়ার ছেলে আবু বাক্কার (৩০)।

টাঙ্গাইল পুলিশ পরিদর্শক শাহ আরিফুর রহমান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা শহর বাইপাস নামকস্থানে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ২ জন মারা যায়।

পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কেএইচ