নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২২ ডিসেম্বর এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার বিকালে ইসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা নেয়া হবে ২৪ নভেম্বর পর্যন্ত। ২৬ ও ২৭ নভেম্বর বাছাই হবে আর ৪ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।
নাসিক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন নুরুজ্জামান তালুকদার।
এআই





