রাজধানীর গুলশান ১ নম্বরে অবস্থিত মোবাইল ফোন অপারেটর কম্পানি রবি’র প্রধান কার্যালয়ের পাশের একটি সাততলা ভবন ঘিরে রেখেছে পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গুলশান থানার এসআই রমজান বিষয়টি নিশ্চিত করেছেন। এই ভবনের একটি তলায় সন্দেহভাজন কয়েকজন যুবক অবস্থান করছেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন বলে জানান তিনি।
তিনি আরো জানান, সাততলা ওই ভবনটির একটি তলায় ৬ থেকে ৭ জন যুবক অবস্থান করছেন। তবে এরা জঙ্গি কী-না সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।





