ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৮টা ১১ মিনিটে এ ভূকম্পটি অনুভূত হয়।
আর্থকোয়াক ট্রেকারে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ৪০৯ কি.মি. দুরে অবস্থিত মায়ানমারের মাওলায়েক ও সাগাইনে। উৎপত্তিস্থলে এটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩।
ভূপৃষ্ঠের ১০৬ দশমিক ৩ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এছাড়া সোমবার বিকেলের দিকে ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশপাশের এলাকায় রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার ভূকম্পন হয়।
এমএনজে





