নোয়াখালী সুধারামের পৌরসভার ৮ নং ওয়ার্ডের দরগা বাড়ীতে চাঁদার দাবিতে আলী আকবরের বসত ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে একই এলাকার মৃত সামছুদ্দীনের ছেলে পচি,জমির,জামাই হেলালের নেতৃত্বে এক দল সন্ত্রাসী।

এ সময় বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় আলী আকবরের স্ত্রী বিবি আয়েশা (৪৮) পুত্র আলী ইমতিয়াজ অভি (২৩) রাজমিস্ত্রী সুজন (২৮) ও বাহারকে আহত হয়।

আহতদের স্থানীয় পর্যায়ে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি আজ বুধবার সকাল পৌনে ৯ টার দিকে ঘটেছে।

আলী আকবরের পুত্র আলী ইমতিয়াজ জানায়, বিগত ৬০/৭০ বছরের অধিক সময় ধরে সোনাপুর মৌজার ৫০৬৯ খতিয়ানে তিন দাগে প্রায় ৩০ শতাংশ ভূমি উত্তরাধিকার সূত্রে ভোগ দখল করে আসছি আমরা। উক্ত ভূমিতে নতুনভাবে ঘর নির্মানের প্রস্তুতি নিলে মোটা অংকের চাঁদা দাবি করে এলাকার স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠি।

আজকে বাড়ির নির্মাণ কাজ চলাকালীন সময় সোনাপুর গ্রামের আকরাম উদ্দিনের ছেলে নোবেলে নেতৃত্বে পচি উদ্দিন, জমির, হেলাল গংসহ কয়েকটি হুন্ডা যোগে প্রায় শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী ঘটনা স্থলে লাঠিসোঠা নিয়ে আতংঙ্ক সৃষ্টি করে।

নতুনভাবে নির্মানাধীন সেমিপাকা ঘর ও পুরাতন টিনসেটের ঘরসহ ভাংচুর ও লুটপাট চালিয়ে ফ্রিজ, আলমারি, ওয়ারড্রপসহ আসবাব পত্র ভাংচুর ও কুপিয়ে তছনচ করে নগদ টাকাসহ স্বর্ণ অলংকার নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে নারী পুরুষসহ রাজমেস্ত্রিদেরকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।

সন্ত্রাসীদের এই তান্ডব চলাকালীন ভয়ে কেউ এগিয়ে আসেনি। সন্ত্রাসীরা যাওয়ার সময় কাজ করলে প্রাণে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে এলাকার লোকজন এসে আহতদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে।

পুলিশ খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করেন এবং আহতদের হাসপাতালে দেখতে যান। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মুজাহিদ/জেড