রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বেগুনবাড়ি এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটেছে বলে তেজগাঁও থানার অফিসার ইন চার্জ (ওসি) সালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই তরুণী সন্ধ্যার দিকে থানায় এসে অভিযোগ করে, বেগুনবাড়ি এলাকায় একটি বাসায় ডেকে নিয়ে জোর করে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করেছে। তার অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। থানায় এনে জিজ্ঞাসাবাদে জানা যায়, ধর্ষণ মূলত একজনই করেছে। মেয়েটিও পরে তা স্বীকার করেছে। ছেলেটির নাম সোহেল (২৫)।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, মেয়েটি ওই এলাকায় একটি গার্মেন্টসে কাজ করে। সোহেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে মেয়েটি সোমবার বিকালের দিকে সোহেলের বাসায় যায়। সেখানে এই ধর্ষণের ঘটনা ঘটে।

ওসি বলেন, সোহেলকে গ্রেফতার দেখিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হবে।

কেএইচ