মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. সিরাজুল আকবর (৭৪) মারা গেছেন (ইন্না…রাজেউন)।
সোমবার রাতে ঢাকায় যাওয়ার পথে সাভার এলাকায় হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে বহনকারী জিপে দ্রুত ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
রাত ৯টার দিকে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক এমপি সিরাজুলকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আবু রেজা নান্টু।
প্
রসঙ্গত, রোববার জেলা আওয়ামী লীগের সম্মেলনে তাকে জেলা সভাপতি নির্বাচিত করা হয়। তিনি মাগুরা-১ আসন থেকে পরপর চার বার সংসদ সদস্য হয়েছেন।
এআর





