ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর ২৫টি ইউনিয়নের প্রাথীদের মধ্যে তৈরী হয়েছে নানা সংশয়।বিগত দিনের নির্বাচন গুলোতে অনিয়ম, ভোট জালিয়াতি আর অসচ্ছতার কারনে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।তবে আওয়ামী লীগের প্রার্থীরা ফুরফুরে মেজাজে আছে।
দলীয় নেতাকর্মীদের নিয়ে দিনরাত ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটছে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের। ভোটারদের মন জয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে প্রার্থীদের যোগ্যতা ও অতীত কর্মকাণ্ড বিবেচনায় নিচ্ছেন ভোটাররা।
চেয়ারম্যান পদে প্রথমবারের মতো দলীয় নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের প্রার্থীরা। তবে ক্ষমতাসীনদের প্রভাব বিস্তারের আশঙ্কা বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের।
অবশ্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরণের পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানালেন নির্বাচন সমন্বয়কারী ডা. মতিউর রহমান। ২২ মার্চ প্রথম দফায় অনুষ্ঠিতব্য সুবর্ণচর ও হাতিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮৪ জন, সাধারণ এবং নারী সদস্য পদে ৮৭২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসটি





