কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে অভিযান চালিয়ে অপহৃত আব্দুল মজিদ (৫৫) ও আমির হামজা (৭০) নামে ২ কৃষককে উদ্ধার করেছে পুলিশ। তাদের উভয়ের বাড়িই ঈদগড় এলাকায়।
বুধবার ভোরে তাদের গভীর জঙ্গল থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাইশারী আলীক্ষ্যং বাজার থেকে চিহ্নিত অপহরণকারী সাগরের বাবা আলী আহমদকে (৬৫) আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার বিকালে ঈদগড় রেনুর ছড়া এলাকায় নিজেদের পানের বরজে পরিচর্যা করার সময় তাদেরকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার ৪ দিন পর তাদেরকে উদ্ধার করা হয়।
বিষয়টি রামু থানার ওসি (অফিসার ইন চার্জ) সাইকুল আহম্মেদ ভূঁইয়া, এসআই মশিউর ও এএসআই রাসেদুল নিশ্চিত করেছেন।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





