মুন্সীগঞ্জে আপন পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
শুক্রবার ভোররাত ৪টার দিকে জেলার লোহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মাওয়া চৌরাস্তার পাশে পার্কিং করে হেলপার ঘুমিয়ে ছিলেন। আগুন দেখে গাড়ির হেলপার ও আশপাশের লোকজন তা নিভিয়ে ফেলে।
মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ইউনুস জানান, রাতে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
এমকে





