সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনার পশ্চিম তীরে বেসরকারী প্রতিষ্ঠান এনায়েতপুর খাজা ইউনুস আলী (রঃ) মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে তৈরী রিং বাঁধে ধ্বস দেখা দিয়েছে। বাঁধ ধসের কারনে হুমকির মুখে পড়েছে প্রায় ১২’শ কোটি টাকা ব্যায়ের উপমহাদেশের অন্যতম বৃহৎ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালটি। সেই সাথে শত শত তাঁত কারখানা এবং ঘর-বাড়ি হুমকীর মধ্যে পড়ে।
বিগত বছরে বার বার ভাঙ্গনের কারনে এনায়েতপুর স্পার ক্ষতিগ্রস্ত হতে শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে রিং বাঁধাট তৈরী করে। মঙ্গলবার গভীর রাতে এনায়েতপুর স্পারের দক্ষিন পাশে নির্মিত এই রিং বাধটি প্রচন্ড স্রোতে ভেঙ্গে যায়। বর্তমানে যার বিস্তৃতি বেড়ে দাঁড়িয়েছে ১৫০ মিটিরে।
এদিকে, রিং বাধটি ভেঙ্গে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের সাড়ে ১৮কোটি টাকা ব্যয়ে নির্মিত স্পার এখন ভাঙ্গন থেকে মাত্র ১৫ মিটার দুরে অবস্থান করছে। এ স্পারটি রক্ষায় পাউবো বর্তমানে ৭ কোটি টাকার কাজ করছে। তবে গত ২ দিন ধরে এ কাজ বন্ধ থাকার কারনে স্পারটি পুরোপুরি হুমকীর মুখে পড়েছে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, যদিও রিং বাঁধটি হাসপাতাল ও মেডিকেল কলেজের স্বার্থেই কর্তৃপক্ষ এটি তৈরী করেছে। তারপরেও এটির পাশে পাউবোর স্পার থাকায় বাধটি রক্ষায় আপ্রান চেষ্টা করা হচ্ছে। ধ্বসের স্থানে জিওব্যাগ বালির বস্তা নিক্ষেপও করা হচ্ছে।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





