কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন লেগেছে। আগুনে ক্যাম্পের অনেক ঘর পুড়ে গেছে।
আজ শুক্রবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্যাম্পের অসংখ্য ঘর পুড়ে গেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এবিএস





