বাড়িতে বা বহুতল ভবনে অথবা কলকারখানাসহ সব জায়গাতেই কোন রকম ইলেকট্রিক তার সংযোগ ছাড়াই চলবে এসি, ফ্রিজ, টেলিভিশন, ফ্যান কম্পিউটার সহ যাবতীয় ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স পণ্য। বৈদ্যুতিক তার সংযোগ ছাড়াই নির্দিষ্ট জায়গায় ফ্রিজ, এসি, ফ্যান, লাইট চালানো বিষয়টি অবাক করারই ব্যপার। এমনই এক উদ্ভাবনের কথা জানালেন যশোর শার্শা বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি বিভাগের দশম শ্রেণীর শিক্ষার্থী উম্মে হাবিবা জামান শ্রাবনী।

গত ২৯শে এপ্রিল থেকে শার্শা উপজেলা অডিটোরিয়াম কমপ্লেক্সে শুরু হয়েছে এলাকার খুদে বিজ্ঞানীদের নিয়ে ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৭। মেলায় গিয়ে দেখা যায় উপজেলার সব স্কুলের খুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত পণ্য নিয়ে নিজ নিজ স্টলে মেলায় আসা দর্শনার্থীদের বিস্তারিত জানাচ্ছেন। ঘুরতে ঘুরতে অডিটোরিয়ামের বাম হাতের প্রথম গলিতে গিয়ে দেখা মেলে উম্মে হাবিবা জামান শ্রাবনীর উদ্ভাবিত ‘ওয়ারলেস পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম’ প্রজেক্ট।

প্রজেক্টটি কিভাবে কাজ করে জানতে চাইলে এ খুদে বিজ্ঞানী জানান, ওয়ারিং ছাড়াই ঘরের সব ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য চালানো সম্ভাব এ প্রজেক্টের মাধ্যমে। তাছাড়া এ প্রজেক্টের মাধ্যমে জানা যাবে পুরাতন ঘরে ওয়ারিং এর ত্রুটি-বিচ্যুতি। একটি বারো ভোল্টের পাওয়ার সাফলাইয়ার, একটি প্রাইমারী ও একটি সেকেন্ডারী বিদ্যুতের কয়েল, একটি পাওয়ার টেনজেজটার দিয়ে মাত্র ৩শ’ থেকে ৫শ’ টাকার মাধ্যমে ছোঁট আকারে এ প্রজেক্ট চালু করা হয়েছে। সরকারী সহযোগীতা পেলে মাত্র এক হাজার থেকে ২ হাজার টাকা খরচ করে ফ্লাটে বা কলকারখানায় এ প্রজেক্ট চালু করা সম্ভব বলে জানান এই খুদে বিজ্ঞানী।

খুদে বিজ্ঞানী উম্মে হাবিবা জামান শ্রাবনী কাছে ‘ওয়ারলেস পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম’ আবিস্কারের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি প্রায় সময় টেলিভিশনে ও সংবাদ পত্রে দেখি ওয়ারিং এর ক্যাবেল থেকে সর্টসার্কিট হয়ে ভবনে আগুন লেগে ব্যাপক যানমালের ক্ষতি হয়। এনিয়ে আমি ভাবতে থাকি কিভাবে এ শর্টসার্কিট থেকে এবং যানমালের ক্ষতি থেকে রেহাই পাওয়া যায়। আমার এই ভাবনা থেকেই কাজ শুরু হয়।

এক সময়ে আমি ডিজিটাল এ প্রক্রিয়ার মাধ্যমে এ যন্ত্রটি তৈরি করতে সক্ষম হই। কোন রকম বৈদ্যুতিক তারের সংযোগ ছাড়াই আমি এক সময়ে ফ্যান, লাইটসহ যাবতীয় ছোঁট আকারের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য চালাতে সক্ষম হই। এখনো যন্ত্রটির ব্যবহার প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে সরকারী বা বেসরকারী পৃষ্ঠপোষকতা পেলে এটি বাণিজ্যিকভাবে তৈরি করা সম্ভব বলে জানান এ খুদে বিজ্ঞানী।
নাসির/জেড