ডিজিটাল বাংলাদেশ গড়া এবং দেশের তরুণদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সহযোগিতা অব্যাহত থাকবে আশা প্রকাশ করেছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

মঙ্গলবার (২৫ জুন) রাজধানীর আগারগাঁও এডিবির প্রতিনিধিদল দেশের হাইটেক পার্কে বিনিয়োগ বিষয়ে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সাথে দেখা করতে আসলে এ কথা বলেন তিনি।

এছাড়া প্রযুক্তিখাতে সরকারের অগ্রাধিকার বিষয় সমূহে কিভাবে এডিবি সহযোগিতা করতে পারে সে বিষয়েও এ সময় আলোচনা হয় বলে জানান তিনি।

প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে কর্মসংস্থান নিশ্চিত করা এবং সরকারি ডিজিটাল সেবা সমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

এএস