সিরাজগঞ্জের নলকায় ট্রাকচাপায় মোস্তাফিজুর রহমান নমে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত মোস্তাফিজ সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি থানায়।
পুলিশ জানায়, বুধবার রাত ৩টায় বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের নলকা এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
সিরাজগঞ্জ হাইওয়ে থানার (এসআই) আবদুল গনি সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইআর





