ঠাকুরগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’মোবারক হোসেন কুট্টি (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
আজ (শনিবার) ভোর রাতে এই তথাকথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। মোবারক হোসেন সদর উপজেলার ছিট চিলারং গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি ইউনিয়নে অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় কুট্টিসহ কয়েকজন মাদক বিক্রেতা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে ও গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে কুট্টি নিহত হয়। পুলিশের দাবি, এসময় পুলিশের তিন সদস্য আহত হয়।
পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আহত তিন পুলিশকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ আরও দবি করেছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বিস্ফোরিত ৫টি ককটেল বন্দুকের কার্তুজ ও বেশকিছু দেশীয় অস্ত্র।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফরহাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে সদর থানায় ১৫টি মামলা রয়েছে।
আরিফ/এমবি





