মানবপাচার ঠেকাতে সাত বিভাগে ‘মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল’ গঠনের প্রস্তাব দিয়েছে আইন মন্ত্রণালয়।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেছেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠনে আমরা জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠিয়েছি। বিদ্যামান আইনে এই ট্রাইব্যুনালে বিচার করা হবে।
তিনি বলেন, সাত বিভাগে একটি করে ট্রাইব্যুনাল হবে। জেলায় জেলায় না হয়ে বিভাগীয় পর্যায়ে মানবপাচারের মামলাগুলোর বিচার হলে ‘ভিকটিকমদের’ বিচার পাওয়া সহজ হবে।
বর্তমান মানবপাচার আইনে সংঘবদ্ধভাবে মানবপাচারের অপরাধে সর্বনিম্ন সাত বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
এর আগে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিসেলের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী। মৃত্যুদণ্ডের বিধান রদ করতে সুইডেনসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর আহ্বানের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামিদের ক্ষেত্রে রায় পেলে সর্বোচ্চ শাস্তি দেয়া থেকে সরে আসার সুযোগ নেই।
জেআই





