খাগড়াছড়ি সেনানিবাসের চেঙ্গী গলফ ক্লাবের উদ্যোগে মঙ্গলবার সকালে প্রথম জিওসি গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে।
টুর্নামেন্ট উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা। এসময় চট্টগ্রাম এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল সাব্বির আহমেদ, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল হক, নবাগত রিজিয়ন কমান্ডার স ম মাহবুবুল আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
নাইন হোলবিশিষ্ট এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাবের প্রায় অর্ধশত গলফার অংশ নিচ্ছেন।
জেআই





