বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যা ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ১২ ঘন্টার বিশেষ অভিযানে এদের আটক করা হয়।

পুলিশ জানায়, বিভিন্ন মামলায় বগুড়া সদর থেকে ৩১ জন এবং অন্যান্য উপজেলা থেকে সর্বমোট ৯৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা সকলেই বিভিন্ন মামলার আসামি।

বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জল কুমার রায় জানান, জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এই বিশেষ অভিযান।

কেএইচ