বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলায় ২৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৭ জুন) দিবাগত রাতে থেকে শনিবার (১৮ জুন) ভোররাত পর্যন্ত জেলার সাত উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২জনকে গ্রেফতার করা হয়েছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ৩ জন আসামি গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ৩ জন আসামিকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান ৫ জন, কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম ৪ জন ও সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব ২ জন আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
ওএফ





