কক্সবাজারে জেলা পরিষদ প্রশাসকের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় হামলাকারীদের ছোঁড়া ইটের আঘাতে জেলা পরিষদ প্রশাসকসহ ৩ জন আহত হয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি বখতিয়ার আহমেদ জানান, সোমবার রাত ১১টার দিকে খরুলিয়া বাজার এলাকায় কক্সবাজার জেলা পরিষদ প্রশাসকের গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের ছোঁড়া ইটের আঘাতে জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমেদ, তার সহধর্মিনী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা এবং আবদুল মান্নান আহত হন।
তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইআর





