এসপির পরিচয়ে বিশেষ সুবিধা নিয়ে ভারতে প্রবেশকালে আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোল সীমান্ত এলাকা থেকে ইমাম শাহজাদা নামে এক ভুয়া এসপিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
এসময় তার কাছ থেকে ৬০হাজার টাকা ও ৩টি মোবাইল সেট সহ ভুয়া কার্ডটি জব্দ করা হয়েছে বলে জানান ইমিগ্রেশন পুলিশ।
আটক ইমাম ভোলা দৌলন বাজার এলাকার ইউছুপ আলীর ছেলে। যার পাসপোর্ট নং-বিএন-০১৯৩৪৯৬।
বেনাপোল চেকপোষ্ট-ইমিগ্রেশন ওসি আসলাম হোসেন খান বলেন, ইমাম শাহজাদা নামে এক পাসপোর্ট যাত্রী সোমবার সকালে বেনাপোল চেকপোষ্ট ইমিগেশনে এসে নিজেকে এসপি পরিচয় দেয়।
এসময় ইমিগেশন পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে রহস্য।
আটক করা হয় তাকে। এসময় ইব্রাহিম হাওলাদার পুলিশের এসপি পরিচয় দিয়ে গলায় ঝোলানো কার্ডটি দেখিয়ে বাচার চেষ্টা করে।
পরে পুলিশের কাছে মাফ চেয়ে সত্য ঘটনা খুলে বলে প্রতারক ইমাম শাহজাদা।
এসময় একটি টিভির পরিচয় দিয়ে বলেন তার ভাই বড় দায়িত্বে আসেন টিভিতে তাকে ছেড়ে দেওয়া হোক।
পুলিশ তাকে আটক করে তার কাছ থেকে ৬০হাজার টাকা ও ৩টি মোবাইল সেট সহ ভুয়া কার্ডটি জব্দ করে।
দুপুরে তাকে পোর্ট থানায় সোপর্দ করা হয় বলে জানান ওসি আসলাম হোসেন।
তবে আটক ইমাম হোসেনের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে এলোমেলো কথা বলেন তিনি।
ইমিগ্রেশন পুলিশের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করেন আটক ইমাম শাহজাদা।
এসএইচ





