জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জেলার শ্রীপুরে বৃদ্ধ বাবা-মাকে পিটিয়েছেন ছেলে রফিকুল ইসলাম।
শুক্রবার বেলা ১১টায় উপজেলার চরবহর গ্রামে এ ঘটনা ঘটে। আহত বাবা-মাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃদ্ধ বাবা আব্দুল হেকিম (৯০) ছেলের বিরুদ্ধে অভিযোগ করার সময় কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, তার তিন ছেলে ও পাঁচ মেয়েকে সমানভাবে সম্পত্তি ভাগ করে দিয়েছেন। কিন্তু অন্য সন্তানদের বেশি সম্পত্তি দেওয়া হয়েছে বলে ছোট ছেলে রফিকুল ইসলাম আপত্তি করে আসছিলো।
এরই জেরে রফিকুল সকালে তাকে ও তার মাকে পিটিয়ে আহত করে। পরে এলাকাবাসী এসে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কেএইচ





