মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে দলটির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। বুধবার ভোর ৬টা থেকে সারা দেশে হরতাল শুরু হয়েছে।

হরতালের কারণে রাজধানীর ব্যস্তময় তিনটি বাস টার্মিনাল গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

পরিবহণ কাউন্টার থেকে বলা হয়েছে, হরতালের কারণে ভোর থেকে এখন পর্যন্ত কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

সায়েদাবাস বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে না। টানা ৪৮ ঘণ্টার হরতাল শেষ হলে বিভিন্ন রুটে বাস ছেড়ে যাবে বলে জানান সংশ্লিষ্টরা।

সায়েদাবাদের একজন কাউন্টার মাস্টার বলেন, ‘হরতালের কারণে আজ এখন পর্যন্ত  কোনো রুটে বাস চালাচ্ছি না। তবে হরতাল শেষে নিয়মিতভাবে বাস চলাচল শুরু হবে।’

সায়েদাবাস বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, টার্মিনালে অনেক যাত্রী এসে ফিরে যাচ্ছেন। কেউ আবার এখানেই বসে সময় পার করছেন। হরতাল হওয়ায় তাদের কিছুটা ভোগান্তি হচ্ছে।

বাস টার্মিনালের কাউন্টারগুলোর বাইরে থেকে তালা ঝুলিয়ে ভেতরে বসে আছেন শ্রমিক-কর্মকর্তারা।

জেএ