বরিশালে হোটেলসহ ৩ প্রতিষ্ঠানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুর ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার ও রুমানা আক্তার এ অভিযান পরিচালনা করেন।
বেঞ্চ সহকারী ফারুক হোসেন জানান, নগরীর চকবাজার এলাকার ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্তোরায় নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকার দায়ে ৩ হাজার টাকা, চকেরপুল সংলগ্ন ফেমাস বেকারিতে মেয়াদ উত্তীর্ণ খাবার রাখায় ২ হাজার টাকা ও পোর্ট রোড বাজারের শান্তি দাস পোল্ট্রি নামে মুরগীর দোকানে ওজনে কম দেওয়ার দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পোর্ট রোড বাজারে চিংড়ি মাছে বিষাক্ত জেলি মেশানোয় ৩ কেজি চিংড়ি নষ্ট করা হয়।
জেআই





