রাজধানীর রামপুরায় দেয়াল ভেঙ্গে মোবাইল ফোনের শোরুম লুট করার চেষ্টা করে দুবৃত্তরা। সময় ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেয়াল ভাঙ্গার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মতিঝিল জোনের ডিসি জানান, রাতে ৪ চোর রামপুরা একটি সেলুনের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেয়াল ভাঙ্গার সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪জনকে গ্রেপ্তার করে। তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএই