ময়মনসিংহের মেধাবী ছাত্র মেহেদী হাসান অন্তর এর খুনীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসি এবং তার পরিবারের নিরাপত্তার দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে সানকিপাড়া ও গোয়াইলকান্দি এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্ত্বরে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মেহেদী হাসান অন্তরের বাবা আব্দুল মালেক ও মা আফরুজা বেগম সহ এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধন ও সমাবেশে অন্তরের বাবা আব্দুল মালেক বলেন, গত ২ ফেব্রুয়ারী ছেলেকে খুন করা হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন । তিনি বলেন, মামলা করায় আমার প্রাণ নাশেরও হুমকি দেওয়া হচ্ছে। হুমকি দাতাদের মোবাইল নাম্বার প্রশাসনকে দেওয়া হলেও তারা কোন ব্যবস্থা গ্রহন করছে না।

অন্তরের মা আফরুজা বেগম কান্না বিজড়িত কন্ঠে প্রধানমন্ত্রীর কাছে খুনীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসি এবং তার পরিবারের নিরাপত্তার জন্য হস্তক্ষেপ কামনা করেন।

ইআর