যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশ সীমান্তে প্রবেশের সময় নারী পুরুষ ও শিশু সহ ৯ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র সদস্যরা।

সোমবার ভোর ৪ টার দিকে বেনাপোলের দৌলতপুর সীমান্তের মাঠ থেকে তাদের আটক করা হয়। এই সময় কোন পাচারকারীকে আটক করা যায়নি।

আটকৃতরা হলেন, জাহাঙ্গীর হোসেন (৫০), সোবহান আলী (২৩), শাহাবুদ্দীন আহম্মেদ (২৫), , লিপি বেগম (৩২), ডলি বেগম (১৮) বৃষ্টি বেগম(২৬) ও দুই শিশু।

দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুস ছামাদ জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের করছে একদল নারী-পুরুষ । এমন সংবাদের ভিত্তিতে ২১ বিজিবি সদস্যরা দৌলতপুর মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করে।

বেনাপোল পৌর্ট থানার ওসি অপূর্ব হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছে। দুপুরে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

এমই