রাজশাহীর চারঘাটে একটি তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে রাজশাহীর সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

আজ বুধবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে চারঘাট হলিদাগাছি রেলগেইটের পশ্চিমে দিঘলকান্দি ঢালানের কাছে ঘটনাটি ঘটে।

রাজশাহীর চারঘাট সরদহ রেলওয়ে স্টেশনের মাস্টার নাজনিন আক্তার জানান, তেলবাহী ট্রেনটি ঈশ্বরদী থেকে রাজশাহী অভিমুখে যাচ্ছিল। পথে এই ঘটনাটি ঘটে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এলে উদ্ধার কাজ শুরু হবে।

এমআর