করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২ ব্যাচের ছাত্র, অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯)।
শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স এই বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এটি একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। ফলে প্রাণঘাতী এই ভাইরাসে দেশে মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৬৯৪ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ হাজার ২০৫ জনে।
শুক্রবার (২২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এমবি





