মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনার পর ওই এলাকায় চোরের উপদ্রব বেড়ে গেছে। আহত যাত্রীদের উদ্ধারের বদলে তাদের মালামাল নিয়ে সটকে পড়ছে সুযোগ সন্ধানী কিছু ব্যক্তি।

ইতোমধ্যে বেশ কয়েকজনকে মালামালসহ সন্দেহজনকভাবে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উয়ারদৌস হাসান।

রোববার রাত ১২টার দিকে কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে ঢাকাগামী উপবনের বগি ছিটকে পড়ে। রাতে সিলেট স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ওই ট্রেনটি ছেড়ে যায়।

এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার একটি সেতু ভেঙে পড়ায় সিলেটের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগও পাঁচ দিন ধরে প্রায় বন্ধ রয়েছে।

জেড