বগুড়ার কাহালু পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশাকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে কাহালু রেড রোজ কিন্ডার গার্ডেন স্কুল থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কাহালু থানায় দায়ের করা নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি।
বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান জানান, তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।
কেএইচ





