সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে জেনারের ইন্সপেক্টর অফ বাংলাদেশ রেলওয়ে (জি.আই.বি.আর) আক্তারুজ্জামান হায়দারের বিরুদ্ধে প্রকাশ্যে ধুমপানের অভিযোগ উঠেছে।
সোমবার দুপুরে সরকারি রেল পরিদর্শক এর বার্ষিক পরিদর্শন কর্মসূচির আওতায় বোনারপাড়া রেল স্টেশনের বিভিন্ন দপ্তর পরিদর্শনের সময় তার ধুমপানের দৃশ্য সাংবাদিকরা ক্যামেরা বন্দী করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) জিএম খায়রুল আলম রেজা, আরএনবি চিফ কমান্ডেন্ট শাহ আলম ভূইয়া, রেল শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হায়দার আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জিআইবিআর কর্মকর্তা আখতাররুজ্জামান হায়দার বোনারপাড়া রেলওয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করা সময় স্টেশনের ভিআইপি বিশ্রামগারের সামনে উপস্থিত লোকজনের সামনে প্রকাশ্যে সিগারেট আগুন জ্বালান। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
কেএইচ





