পঞ্চগড় শহরের হোটেল রাজনগর নামের একটি আবাসিক হোটেল থেকে তড়িৎ কান্তি রায় (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোটেলের ১১৩ নম্বর রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
হোটেল রজনগরের রেজিস্টার অনুসারে তড়িৎ কান্তি রায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বালাকান্তি গ্রামের রনজিৎ কুমার বর্ম্মনের ছেলে।
হোটেল কতৃপক্ষ জানায়, তড়িৎ কান্তি রায় ১২ জুলাই সন্ধ্যায় বর্ডার হিসেবে হোটেলে উঠে। সোমবার সকাল থেকে রুমের দরজা বন্ধ থাকায় সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে জানালা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





