স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইলের গোপালপুরে মাজহারুল ইসলাম বাকি ওরফে বাবুল মাস্টার নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (০৭ জুন) ভোরে উপজেলার হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাজহারুল ইসলাম আজগড়া গ্রামের মৃত কাশেম মাস্টারের ছেলে ও সেনের চর শাহ সুফি মাদ্রাসার সিনিয়র শিক্ষক।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম জানান, আজগড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে সম্প্রতি ঘরে আটকে রেখে ধর্ষণ করে।
এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে গোপালপুর থানায় একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়। মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজগড়া গ্রামে অভিযান চালিয়ে মাজহারুলকে গ্রেফতার করা হয়।
ওএফ





